1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:53 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

২৩৩ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট এমসিসিতে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ২৫, ২০২০,
  • 580 Time View

বিশ্ব ক্রিকেটের প্রাচীনতম ক্রিকেট ক্লাব মেরিলিবিন ক্রিকেট ক্লাব (এমসিসি) প্রতিষ্ঠিত হয় ১৭৮৭ সালে। যাদের হোম গ্রাউন্ড হচ্ছে ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস। এই এমসিসি ক্রিকেটের আইন কানুন নির্ধারণের প্রথম প্রচলন করেন। এই ক্রিকেট ক্লাবটি নিজেদের ২৩৩ বছরের ইতিহাসে নতুন মাইলফলক সৃষ্টি করতে চলেছে।

এমসিসির সুদীর্ঘ ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্লেয়ার কনর। বর্তমান প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার স্থলাভিষিক্ত হবেন সাবেক এই ক্রিকেটার। শ্রীলঙ্কা থেকে সাঙ্গাকারা এক ভিডিও বার্তায় বুধবার বিষয়টি জানান বলে এমসিসির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে।

তবে দায়িত্ব নেওয়ার জন কনরকে অপেক্ষা করতে হবে আগামী বছরের অক্টোবর পর্যন্ত। এমসিসির প্রত্যেক সদস্যদের মতামত নিয়ে এমন সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ার আগে বাংলাদেশের সাকিব আল হাসানও প্রথম কোনো টাইগার ক্রিকেটার হিসেবে এমসিসি’র সদস্য পদ অর্জন করেছিলেন।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৪৩ বছর বয়সী কনর। সাবেক এই নারী ইংলিশ ক্রিকেটার বলেন, ‘এমসিসির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হওয়ায় আমি খুব সম্মানিত বোধ করছি। ক্রিকেট আগেই আমার জীবনকে সমৃদ্ধ করেছে আর এখন পেলাম দারুণ এই সম্মান।’

‘জীবনে কতটা কী পেরিয়ে এলাম, তা বুঝতে অনেক সময় আমাদের পেছনে ফিরে তাকাতে হয়। আমি প্রথম লর্ডসে পা রেখেছিলাম উচ্ছ্বাস ভরা চোখে। ছিলাম ৯ বছর বয়সের একটা মেয়ে, সে সময় মেয়েদের লং রুমে স্বাগত জানানো হতো না। আর এখন! সময় পাল্টেছে।’

নারী ক্রিকেটের অন্যতম সেরা তারকা হিসেবে বিবেচনা করা হতো কনরকে। ইংল্যান্ডের হয়ে জাতীয় দলের জার্সিতে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিলেন কনর। ২০০০ সালে পান ইংল্যান্ডের নেতৃত্ব। ৪২ বছরের মধ্যে ২০০৫ সালে দেশকে জেতান প্রথম অ্যাশেজ ট্রফি। ২০০৭ সালে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের নারী ক্রিকেটের প্রধান হিসেবে দায়িত্ব পান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024