1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. my.mensingherkagoj@gmail.com : Editor :
June 13, 2026, 8:24 am
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে মসিকে পরিচ্ছন্নতা অভিযান জোরদার: সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে আজ ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ দীর্ঘ ১১ বছরের অপেক্ষা, পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ ফিফা বিশ্বকাপের ম্যাচ দেখাবে বাংলাদেশের তিন টিভি চ্যানেল জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিকে বাজেটে অগ্রাধিকার দেওয়ার দাবি কৃষিপণ্য ও মৎস্যের ফসলোত্তর অপচয় হ্রাসে হাইব্রিড ড্রায়িং সিস্টেম কার্যকর ভূমিকা রাখবে—বাকৃবি ভিসি ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ১২ শিক্ষার্থীর নামে মামলা, ছাত্রদল থেকে দুজনকে অব্যাহতি জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর জুনিয়র অনুসারী দিয়ে মোটর সাইকেলের তেল আনাকে কেন্দ্র করে মমেক ছাত্রাবাসে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় সকল ক্লাস-পরীক্ষা সাত দিনের জন্য স্থগিত,শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার

রাশিয়ায় রেকর্ড সংক্রমণ, এক দিনে করোনা পজিটিভ ৯৫৪!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২০,
  • 528 Time View

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৯৫৪ করোনা পজিটিভকে চিহ্নিত করা গেছে। এক দিনে আক্রান্তের নিরিখে এ পর্যন্ত এটাই রেকর্ড বলে সোমবার রাশিয়ার ক্রাইসিস রেসপন্স সেন্টারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। এই কোভিড-১৯ প্রাদুর্ভাবের এপিসেন্টার বা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মস্কো। এক দিনে আক্রান্তের ৫৯১ জনই মস্কোর। সোমবার গভীর রাত পর্যন্ত রাশিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,৩৪৩। মৃত্যু হয়েছে ৪৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ২টি করোনায় মৃত্যু নথিভুক্ত হয়েছে।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ফ্রান্সে ৮৩৩ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। স্পেনে মারা গিয়েছে ৫২৮ জন। ইতালিতে ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।

মোট আক্রান্তের হিসেবে আমেরিকাই এখন পর্যন্ত শীর্ষে। আক্রান্ত় ৩ লক্ষ ৫৬ হাজার ৪১৪। তার পরেই রয়েছে স্পেন। আক্রান্ত ১ লক্ষ ৩৫ হাজার ৩০২। ইতালিতে আক্রান্ত ১ লাখ ৩২ হাজার ৫৪৭। আমেরিকায় সোমবার পর্যন্ত মৃত বেড়ে হয়েছে ১০ হাজার ৪৯০। স্পেনে মৃত ১৩ হাজার ১৬৯। ইতালিতে ১৬ হাজার ৫২৩। এদিকে ফ্রান্সের মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁতে চলেছে। ব্রিটেনে মৃত বেড়ে হয়েছে ৫ হাজার ৩৭৩।

সোমবার রাতের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ লক্ষ ২৯ হাজার ৯০৬। মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৮৪২ জনের। সেরে উঠেছেন ২ লক্ষ ৭৭ হাজার ২৪৪ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024