1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:47 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

মাশরাফি সুস্থ আছেন

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২২, ২০২০,
  • 567 Time View

করোনায় আক্রান্ত মাশরাফি বিন মুর্তজার শারীরিক অবস্থার খানিকটা উন্নতি হয়েছে। বিশেষ করে শুরুর তিন দিনের থেকে মাশরাফির শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভালো।

মাশরাফির ভাই মোরসালিন বিন মুর্তজা জানিয়েছেন, জ্বর কমে এসেছে। তবে শরীর ব্যাথা আছে। তবে পুরোনো অ‌্যাজমার সমস‌্যায় চিন্তিত পরিবার। সোমবার দুপুরে মোরসালিন  বলেছেন, ‘ভাইয়া এখন আগের থেকে অনেক ভালো আছে। শরীরে আজ জ্বর নেই। তবে শরীর ব্যাথা আছে এখনও। অ‌্যাজমার সমস‌্যাটা নিয়েই চিন্তিত আমরা।’

জানা গেছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) বিকেলে ডাক্তার দেখানোর কথা রয়েছে মাশরাফির। একই সাথে করোনায় আক্রান্ত হলে যেসব পরীক্ষা করানো হয় সেসব পরীক্ষা করাবেন। মূলত এ কারণেই সিএমইইচে যাবেন তিনি। সেখানে ভর্তি হওয়ার কোনো পরিকল্পনা নেই বাংলাদেশের সফলতম এই ওয়ানডে অধিনায়কের।

মোরসালিন আরও বলেছেন, ‘ভাইয়ার শ্বাসকষ্টের মতো কোনো সমস‌্যাই হয়নি। খুব ভালোভাবে শ্বাস নিতে পারছেন। পুরোনো অ‌্যাজমা নিয়েই চিন্তিত। সেজন‌্য ডাক্তার দেখাতে নিয়ে যাবো।’

এদিকে মাশরাফি বিন মুর্তজার একান্ত সহকারী জামিল আহমেদ সানীও নিশ্চিত করেছেন, মাশরাফির শারীরিক অবস্থা উন্নতির দিকে। ঘরে থেকে ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন। সানী বলেছেন, ‘আপাতত চিন্তার কিছু দেখছি না। জ্বর নেমে এসেছে। খাওয়া-দাওয়াও হচ্ছে ঠিকঠাক মতো। অ‌্যাজমার সমস‌্যার কারণেই ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিয়েছে।’

গত ১৯ জুন করোনা টেস্ট করান মাশরাফি। পরের দিন দুপুরে রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এরপর থেকে ঘরে সেলফ আইসোলেশনে আছেন এই ক্রিকেটার। করোনাভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর মানুষকে সাহায্য করতে দুই দফা নড়াইলে গিয়েছিলেন মাশরাফি। পারিবারিক এবং নিজের সুরক্ষার কথা বিবেচনা করে ঢাকার মিরপুরে নিজের বাসায় আসার আগে ১৪ দিনের কোয়ারেন্টাইনও মেনে চলেন মাশরাফি।

তবে এতকিছুর পরেও করোনা আক্রান্ত হওয়া থেকে নিজেকে আটকে রাখতে পারেননি জাতীয় দলের এই ক্রিকেটার। এখন মিরপুরে নিজের বাসা থেকেই নিচ্ছেন যাবতীয় চিকিৎসাদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024