1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 9:55 am
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪,
  • 814 Time View

কাগজ ডেস্ক
সাদা বলে পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ালেন বাবর আজম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে এই ব্যাটার জানিয়েছেন ভবিষ্যতের ম্যাচগুলোতে নিজের খেলোয়াড়ী ভূমিকার দিকে তিনি বেশী গুরুত্ব দিতে চান।
এ বছর মে মাসে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন বাবর আজম। পদত্যাগ প্রসঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘পাকিস্তান দলের অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। ক্যারিয়ারে জাতীয় দলকে নেতৃত্ব দেয়া ছিল অন্যতম সৌভাগ্যের ও গর্বের বিষয়। তবে এখন আমি নিজের খেলার উপর আরো বেশী মনোযোগী হতে চাই।’
আগামী ৭ অক্টোবর থেকে মুলতানে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান। এই সিরিজ শুরু হবার এক সপ্তাহেরও কম সময় আগে বাবর নিজের সিদ্ধান্তের কথা জানালেন। ইতোমধ্যেই শান মাসুদের নেতৃত্বে পাকিস্তানের ১৫ সদস্যের টেস্ট দল ঘোষনা করা হয়েছে যেখানে বাবর আজমেরও নাম আছে।
আগামী মাসে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর রয়েছে যেখানে দলকে নেতৃত্ব দেবার কথা ছিল বাবরের। এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নতুন অধিনায়কের নাম ঘোষনা করবে।
এ সম্পর্কে বাবর বলেন, ‘অধিনায়কত্ব করে একটি ফলপ্রসূ অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এর মাধ্যমে কাজের পরিধিও অনেক বেড়ে যায়। আমি এই মুহূর্তে নিজের পারফরমেন্সকে অগ্রাধিকার দিতে চাই, ব্যাটিং উপভোগ করতে চাই ও পরিবারের সাথে ভালভাবে সময় কাটাতে চাই। এর মাধ্যমেই আনন্দ খুঁজে নিতে চাই। অধিনায়কের পদ থেকে সড়ে দাঁড়ানোর মাধ্যমে আমি সামনে এগিয়ে যাবার আত্মবিশ্বাস ফিরে পাব ও নিজের ব্যক্তিগত উন্নতির দিকে গুরুত্ব দিতে পারবো।’
গত বছর নভেম্বরে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে পাকিস্তানের বিদায়ের পর তিন ফর্মেটের অধিনায়কের পদ থেকেই বাবরকে ছাঁটাই করা হয়েছিল। পিসিবির চেয়ারম্যানের পদে জাকা আশরাফের স্থানে মহসিন নাকভি আসার পর মে মাসে শাহিন শাহ আফ্রিদীর পরিবর্তে আবারো বাবরকে সাদা বলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হয়। স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে প্রথম রাউন্ড থেকে পাকিস্তানকে বিদায় নিতে হয়।
২০১৯ সালে প্রথমবারের মত অধিনায়কের দায়িত্ব পাবার পর বাবরের নেতৃত্বে পাকিস্তান ২০টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ৮৫টি টি২০ ম্যাচ খেলেছে।
দেশকে নেতৃত্ব দেবার সুযোগ পেয়ে সংশ্লিষ্ট সকলের কাছে বাবর কৃতজ্ঞ বলে জানিয়েছেন, ‘আমাকে অকুন্ঠ সমর্থন দেবার জন্য ও আমার উপর বিশ্বাস রাখার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। সকলের অনুপ্রেরণায় আমি সামনে এগিয়ে গেছি। সবাই মিলে আমরা যা কিছু অর্জণ করেছি তাতে আমি সত্যিই গর্বিত। একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য আবারো অবদান রাখতে মুখিয়ে আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024