1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:56 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

নিজের মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ মোহাম্মদ ইরফানের

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২২, ২০২০,
  • 565 Time View

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো মানুষের নানাভাবে উপকার করে যাচ্ছে। একইসঙ্গে অপকারের কারণ হয়েও দাঁড়াচ্ছে। বিভিন্ন ধরনের গুজব এবং অপপ্রচারে বিড়ম্বনার শিকার হচ্ছেন অনেকে। সম্প্রতি করোনায় আক্রান্ত পাকিস্তানি সুপারস্টার শহিদ আফ্রিদিকে নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ে। পরবর্তীতে লাইভে এসে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাল খবর প্রচার না করতে আহবান জানান আফ্রিদি।

কিন্তু তাতে কোনো কাজই হয়নি। এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের ফলে বিড়ম্বনায় পড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইরফান। পাকিস্তানের এই দীর্ঘদেহী ক্রিকেটার গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এমনকি তাকে নিয়ে শোকবার্তাও দিতে থাকে সামাজিক যোগাযোগের মাধ্যমে। যার নেতিবাচক প্রভাব পড়েছে তাঁর পরিবারেও। পরবর্তীতে এই ক্রিকেটার টুইটারে নিজের অ্যাকাউন্টে এই নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি সুস্থ থাকার বিষয়টিও নিশ্চিত করেন।

তবে ইরফানের মৃত্যুর বানোয়াট খবরের পেছনে আরও এক ইরফান আছেন। পাকিস্তানের বধির ক্রিকেট দলের সদস্য মোহাম্মদ ইরফান শারীরিক অসুস্থতা নিয়ে মৃত্যুবরণ করেন। রোববার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই বিষয়ে এক বিবৃতি দেওয়া হয়।

আর এরপরই সামাজিক যোগাযোগের মাধ্যমে জাতীয় ক্রিকেট দলের দীর্ঘদেহী পেসারের মৃত্যুর খবর ছড়িয়ে যেতে শুরু করে। যা দেখে যারপরনাই বিরক্ত ৩৮ বছর বয়সী পেসার ইরফান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ৭ ফিট ১ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটার উষ্মা প্রকাশ করে লিখেছেন, ‘সামাজিক যোগাযোগের কিছু মাধ্যমে গাড়ি দুর্ঘটনায় আমার মৃত্যুর ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে। যা আমার পরিবার ও বন্ধুবান্ধবকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। এ বিষয়ে আমি অগণিত ফোন পাচ্ছি। দয়া করে এমন বিষয় ছড়ানোর আগে ভালোভাবে দেখে নেবেন। আমার কোনো দুর্ঘটনা হয়নি। আমরা ভালো আছি।’

২০১০ সালে পাকিস্তানের হয়ে অভিষেকের পর থেকে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি খেলেছেন ইরফান। তিন ফরম্যাট মিলে তাঁর উইকেটসংখ্যা ১০৯টি। সর্বশেষ পিএসএলে মুলতান সুলতানের হয়ে খেলছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024