1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 12:22 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথম বাতিল হলো ঐতিহ্যবাহী উইম্বলডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২০,
  • 590 Time View

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের থাবা এবার পড়েছে উইম্বলডেনের ওপর। প্রাণঘাতি ভাইরাসটির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বাতিল হয়ে গেল এই ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট। ব্রিটেনে দেশব্যাপী লকডাউন হওয়ার এক সপ্তাহ পরে টানা দুদিনব্যাপী জরুরি বৈঠকে এ সিদ্ধান্তের কথা বুধবার নিশ্চিত করেন অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের চেয়ারম্যান ইয়ান হিউইট।

আগামী ২৯ জুন থেকে ১২ জুলাই লন্ডনের কাছাকাছি ক্লাবের ঘাসের কোর্টে উইম্বলডেন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কবলে পড়ে ১৯৪৫ সালের পর প্রথমবারের মতো পুরানো ও ঐতিহ্যবাহী টুর্নামেন্টটি বাতিল হয়ে গেল। উইম্বলডেনের ২০২০ সালের ইভেন্ট বাতিল হলেও পরবর্তী বছরের সূচি নির্ধারিত হয়েছে। ২০২১ সালের ২৮ জুন থেকে ১১ জুলাই পরবর্তী ইভেন্টটি অনুষ্ঠিত হবে।

এদিকে এবারের উইম্বলডন বাতিল হওয়ার অর্থ হচ্ছে আটবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার এবং সাতবারের সেরা সেরেনা উইলিয়ামসকে হয়তো আর ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে দেখা যাবে না। কারণ ২০২১ সালে ফেদেরার এবং সেরেনার বয়স প্রায় ৪০ বছরের কাছাকাছি হয়ে যাবে।

উইম্বলডন বাতিল হয়ে যাওয়ার খবর শুনে দুই তারকাই প্রতিক্রিয়া দিয়েছেন। ফেদেরার টুইটারে লিখেছেন, ‘বিধ্বস্ত লাগছে।’ সেরিনা টুইট করেন, ‘খবরটা শুনে আমি দুঃখিত।’

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন হালেপের প্রতিক্রিয়া, ‘উইম্বলডন এবার আয়োজিত হবে না শুনে খুব খারাপ লাগছে। গতবারের ফাইনালটা আমার জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হয়ে থাকবে। কিন্তু এই মুহূর্তে আমরা টেনিসের থেকেও আরও বড় একটা লড়াই করছি। উইম্বলডন ফিরবে। আমাকে খেতাব রক্ষার লড়াইয়ে নামার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’ সূত্র : ইউএনবি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024