1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:51 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি!

Reporter Name
  • Update Time : রবিবার, মে ৩, ২০২০,
  • 562 Time View

তিন ফরম্যাটের ক্রিকেটে ভারতের বোলিং আক্রমণের প্রধান অস্ত্র মোহাম্মদ শামি। কিন্তু কয়েক বছর আগে সবকিছু কেমন তিতকুটে হয়ে ওঠেছিল তার জন্য। এমনকি বিষণ্নতার কারণে তিনবার আত্মহত্যা করতে চেয়েছিলেন ২৯ বছর বয়সী পেসার!

জাতীয় দলের সতীর্থ রোহিত শর্মার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামের এক লাইভ আলাপচারিতায় নিজের জীবনের অন্ধকার দিনগুলো সম্পর্কে বলেন শামি।

রোহিতের সঙ্গে আলাপচারিতায় ভারতীয় পেসার স্মরণ করেন ২০১৫ বিশ্বকাপের কথা। সেবার চোটে পড়ে ১৮ মাস মাঠের বাইরে ছিলন তিনি। নিজের জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক সেই সময়ের কথা স্মরণ করে শামি বলেন, ‘যখন ২০১৫ বিশ্বকাপে চোট পাই, সম্পূর্ণ সুস্থ হতে আমার ১৮ মাস লেগেছিল। ঐটাই আমার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক মুহূর্ত। ঐটা খুব হতাশাজনক সময় ছিল।’

এরপরই তিনি এক জটিল পারিবারিক দ্বন্দ্বে জড়ান। স্ত্রীর সঙ্গে সেই দ্বন্দ্ব আদালতে গড়িয়েছিল। ব্যক্তিগত সেই সমস্যার কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। অবশ্য নিজের পারফর্ম্যান্স দেখিয়ে ফের দলে ফেরেন তিনি। সেই সম্পর্কে শামি বলেন, ‘যখন আমি খেলা শুরু করি, আমাকে কিছু ব্যক্তিগত সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমি মনে করি, আমার পরিবার যদি সমর্থন না দিতো তবে আমার পুনরায় ফেরা হতো না। আমি তিনবার আত্মহত্যা করার কথা ভেবেছিলাম।’

তার স্ত্রীর তোলা যৌতুকের দাবি, ঘরোয়া নির্যাতন এবং ২০১৮ সালের মার্চে ম্যাচ ফিক্সিংয়ে অভিযোগে জীবন তছনছ হয়ে যেতে বসেছিল শামির। তদন্ত চলাকালীন বিসিসিআই’য়ের কেন্দ্রীয় চুক্তিও স্থগিত হয়ে গিয়েছিল তার। অবশ্য পরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ থেকে রেহাই পান তিনি।

একের পর এক সমস্যায় জড়ালেও পরিবারের সমর্থনে পথ হারাননি জানিয়ে শামি বলেন, ‘পরিবারের কেউ না কেউ ৭ দিনের ২৪ ঘন্টাই আমার সঙ্গে থাকতো। মানসিকভাবে আমি ভালো ছিলাম না। আমার পরিবার আমার সঙ্গে ছিল। আপনার পরিবার যদি সবসময় আপনার সঙ্গে থাকে তবে যেকোনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনি। যদি পরিবার সঙ্গে না থাকতো তবে কোনো এক খারাপ পদক্ষেপ নিয়ে নিতাম। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাই, আমার সঙ্গে থাকার জন্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024