1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:52 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

‘টিকটক’ করে ক্লাবের চুক্তি হারালো ইতালিয়ান ফুটবলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ২৬, ২০২০,
  • 605 Time View

বর্তমান সময়ের বহুল আলোচিত এক বিনোদনের মাধ্যম ‘টিকটক’। এই মাধ্যমে বিভিন্ন কথা বা গানের সঙ্গে ভিডিও করে বিনোদন ছড়িয়ে দেওয়া হয়। তবে এই টিকটকে ভিডিও করে ক্লাবের সঙ্গে চুক্তি হারালেন এক ইতালিয়ান ফুটবলার।

মিরকো আনতোনুচ্চির অপরাধ, ক্লাবের পরাজয় শোক কাটিয়ে ওঠার আগে বান্ধবীর সঙ্গে টিকটকে ভিডিও করেছেন তিনি।

ইতালিয়ান ক্লাব রোমার ফুটবলার মিরকো চলতি মৌসুমে ধারে খেলতে যান পর্তুগিজ ক্লাব ভিতোরিয়াতে। গত সপ্তাহের শনিবার পর্তুগিজ প্রিমেইরা লিগের ম্যাচে ভোয়াবিস্তার কাছে ৩-১ গোলে হেরে যায় মিরকোর ক্লাব ভিতোরিয়া। ক্লাবের সবাই যখন হারের কারণ খুঁজতে ব্যর্থ। তখন বান্ধবীর সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন মিরকো।

আর বিষয়টি ভালো চোখে নেয়নি ক্লাব ভিতোরিয়া। তারা শাস্তিস্বরুপ ২১ বছরের এই ফুটবলারকে চুক্তি থেকে বাদ দিয়েছেন। পাঠিয়ে দিয়েছেন রোমায়। এমনকি রোমাকেও জানিয়ে দিয়েছেন, এমন খেলোয়াড় চাই না তাদের। ফলে পুরো মৌসুম না খেলে আবারও ইতালিতে পাড়ি জমালেন মিরকো আনতোনুচ্ছি।

ইতালিয়ান এই ফুটবলারকে নিয়ে ভিতোরিয়া কোচ হুলিও ভেলাজকুয়েজ বলেন, ‘মিরকো আনতোনুচ্চি এখন থেকে আর ভিতোরিয়ার খেলোয়াড় নয়। তার মূল ক্লাব রোমাকেও জানিয়ে দেয়া হয়েছে যে আমাদের মধ্যকার চুক্তি শেষ। আমরা এমন কোন খেলোয়াড়ের ওপর আস্থা রাখি না যে আমাদের সমর্থক এবং ক্লাবের ইতিহাসের প্রতি সম্মান দেখায় না। এই ক্লাবের জার্সি পরা মানে পুরো ২৪ ঘণ্টা ক্লাবের প্রতি দায়বদ্ধ থাকা।’

শুধু টিকটক ভিডিও করার অপরাধে কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি বাদ দেওয়া অস্বাভাবিক নয়? এমন প্রশ্নের উত্তরে মিরকোকে বাদ দেওয়া নিয়ে ভিতোরিয়ার কোচ আরও যোগ করেন, ‘এখানে জটিলতার কিছু নেই। পরিস্থিতিটা খুবই সহজ। ক্লাব, ম্যানেজমেন্ট, টেকনিক্যাল টিম এবং অন্যান্য স্টাফরা একমত হয়েছে যে, একজন ধারে আসা খেলোয়াড়ের কাছ থেকে আমরা যেমনটা চাই, ঠিক তেমনটা পাইনি। আমাদের সমর্থকদেরও এমনটা প্রাপ্য নয়।’

এই ঘটনার পর ক্ষমা চেয়ে এক বিবৃতিতে মিরকো বলেন, ‘আমি নিজের ভুল বুঝতে পারছি। ক্লাব, সমর্থক, ম্যানেজার এবং আমার সতীর্থ যারা দুঃখ পেয়েছেন, তাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে যাচ্ছি আমি। ভিতোরিয়ার জয় হোক।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024