1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:56 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

কষ্টের জয়ে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ২২, ২০২০,
  • 562 Time View

স্প্যানিশ লা লিগায় রোববার (২১ জুন) রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। সোসিয়েদাদের ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে জিনেদিন জিদানের শিষ্যরা। অবশ্য একটি গোল হজমও করে। তাতে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পায় রামোস-বেনজেমারা। এই জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লস ব্লাঙ্কোসরা।

৩০ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৬৫ পয়েন্ট। বার্সেলোনারও তাই। রিয়ালের গোল গড় +৩৬। বার্সার +৩৮। কিন্তু মুখোমুখি লড়াইয়ে রিয়াল এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখলে নিয়েছে।

রোববার প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি রিয়াল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলের দেখা পায় তারা। সেটা অবশ্য পেনাল্টি থেকে। এ সময় ডি বক্সের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রকে ফাউল করেন দিয়েগো লরেন্তে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক সার্জিও রামোস (১-০)।

৬৭ মিনিটে অবশ্য বল জালে জড়িয়েছিল সোসিয়েদাদ। কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়। যদিও এটা নিয়ে বিতর্ক রয়েছে। ৭০ মিনিটে করিম বেনজেমা দারুণ একটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

৮৩ মিনিটে সোসিয়েদাদের মাইকেল মেরিনো গোল করে ব্যবধান কমান। রিয়ালের সমর্থকদের চিন্তায় ফেলে দেন। শেষ পর্যন্ত কিনা পয়েন্ট ভাগাভাগি করতে হয়। তবে এরপর আর কোনো গোল হয়নি। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এবং পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024