1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:49 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

‘করোনা নেগেটিভ মাশরাফির’, নিজেই জানালেন এটি সত্য নয়

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২৮, ২০২০,
  • 572 Time View

‘করোনা থেকে মুক্তি পেলেন মাশরাফি’- আজ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি একেবারে সত্য নয়। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে সে বিষয়টি নিশ্চিত করেছেন মাশরাফি।

এক বিবৃতিতে মাশরাফি লিখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর পর টেস্ট করানোর ইচ্ছে আছে।

মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য এবং দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।

আল্লাহ সহায়।’

এর আগেও মাশরাফির করোনা ইস্যুতে আরেকটি গুজব ছড়িয়ে পড়েছিল বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে। যেখানে বলা হয়েছিল করোনায় শারীরিক অসুস্থ হয়ে যাওয়াতে হাসপাতালে ভর্তি হতে হবে তাকে। তখনও মাশরাফির পক্ষ থেকে জানানো হয়েছিল, স্বাভাবিক আছেন তিনি। মিরপুরে নিজের বাসা থেকেই যাবতীয় চিকিৎসা নিচ্ছেন। তবে পুরোনো অ্যাজমার সমস্যা থাকায় চেক আপের জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতাল যাওয়ার পরিকল্পনা করেছেন।

উল্লেখ্য, চলতি মাসের ২০ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের সবচেয়ে সফল এই ওয়ানডে অধিনায়ক। সরকারী ও ব্যক্তিগত উদ্যোগে করোনার এই সময়ে মানুষকে সহযোগিতা করতে নিজ জেলা নড়াইলে গিয়েছিলেন তিনি। তবে নিয়ম মতো কোয়ারেন্টাইনও মেনে চলেছিলেন এই লড়াকু ক্রিকেটার। তবুও বেরসিক করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তবে তাঁর পরিবার এই সমস্যা থেকে সুস্থ আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024