1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 1:51 pm
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

করোনায় আক্রান্ত নাজমুল ইসলাম অপু

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ২০, ২০২০,
  • 547 Time View

বাংলাদেশ ক্রিকেটে করোনার হানা। সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল, মাশরাফি বিন মুর্তজার পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্পিনার নাজমুল ইসলাম অপু।

শনিবার সন্ধ্যায় নাজমুল ইসলাম অপু বলেছেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে। এখন বাসায় আলাদা রুমে আছি।’ বাঁহাতি এ স্পিনারের মা করোনায় আক্রান্ত।

জাতীয় দলের পারফরম্যান্সের জন্য অপুকে মানুষ যতটা না মনে রেখেছে, তার থেকে বেশি টেনেছে তার নাগিন নৃত্য। নিজের উইকেট সাফল্যের পর ভিন্নধর্মী উদযাপনে অপু সবার নজর কাড়েন। শুধু দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও অপুর নাগিন নৃত্য জনপ্রিয় হয়ে উঠে।

করোনার প্রকোপ শুরুর পর থেকে মানুষের সাহায্যে ঝাঁপিয়ে পড়েন অপু। শুরুতে নিজের অর্থায়নে নারায়নগঞ্জের ফরাজিকান্দায় কয়েক দফায় ত্রাণ কার্যক্রম চালান। এরপর রোজায় প্রায় প্রতিদিন হাজার খানেক মানুষকে ইফতার দিয়েছেন। শুরুতে অপু একাই লড়াইয়ে নেমেছিলেন। এরপর জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিমের সাহায‌্য নেন। তামিম সাহায‌্যে আরও কয়েক দফা ত্রাণ কার্যক্রম চালান এবং ঈদের সময় অসহায় মানুষের ঘরে সেমাই, দুধ, চিনি, মুরগি দিয়েছেন। ত্রাণের কার্যক্রম এখনও অব‌্যাহত রেখেছেন জাতীয় দলের হয়ে এক টেস্ট, পাঁচ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি খেলা অপু।

নিজের বাবার নামে করা হাজী আলতাফ মাহমুদ কমিউনিটি সেন্টার থেকে সকল কার্যক্রম চালিয়েছিলেন তিনি। আর্তমানবতার সেবায় এগিয়ে আসায় নিজেকে ভাগ্যবান মানছেন অপু। এজন‌্য যদি মহামারি করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাতে কোনও আফসোস নেই তার।

‘কিভাবে হয়েছে তা তো কেউ বলতে পারে না। মানুষের জন‌্য কাজ করতে আমি বাইরে গিয়েছিলাম। যদি ওখান থেকে হয়ে থাকে আমার কোনও আফসোস থাকবে না। আমি খুব সাধারণ মানুষ। সাধারণ মানুষের কষ্ট দেখে এগিয়ে গিয়েছিলাম। এর বাইরে আর কিছু নয়।’ – বলছিলেন অপু।

যখন ত্রাণ কার্যক্রম চালিয়েছেন তখন পরিবার থেকে আলাদা ছিলেন। এখনও পরিবার থেকে বিচ্ছিন্ন। সামনের কয়েকটি তার কঠিন পরীক্ষা দিতে হবে সেজন‌্য মানসিকভাবে শক্ত আছেন এ ক্রিকেটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024