1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 11:08 am
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

ইনজুরিতে ছিটকে গেলেন বাটলার, অধিনায়ক ব্রুক

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০২৪,
  • 211 Time View

বাসস
ডান পায়ের কাফ ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের নিয়মিত অধিনায়ক জশ বাটলার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন হ্যারি ব্রুক।
বাটলারকে অধিনায়ক করে এ মাসের শুরুতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছিলো ইংল্যান্ড। কিন্তু ইনজুরির কারনে ওয়ানডেতে বাটলারের খেলা নিয়ে শঙ্কা ছিলো। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বাটলার। ইনজুরির কারনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি তিনি। ১-১ সমতায় শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন ফিল সল্ট।
প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন ব্রুক। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্বে ছিলেন ব্রুক। ২০২২ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে চারটি ম্যাচে ইয়র্কশায়ারকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চলতি বছরের দা হান্ড্রেডে নর্দান সুপারচার্জাসেরও অধিনায়ক ছিলেন ব্রুক। এছাড়া সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপের ডেপুটি ছিলেন ব্রুক।
বাটলারের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে সুযোগ পেয়েছেন লিয়াম লিভিংস্টোন। অসিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ব্যাট-বল হাতে দারুন পারফরমেন্স করেছেন তিনি। বল হাতে ৫ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ৮৭ রান করেন লিভিংস্টোন। ২০২১ সালে অভিষেকের পর গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। ২৫ ওয়ানডেতে ৫৫৮ রান ও ১৭ উইকেট শিকার করেছেন লিভিংস্টোন।
পেশির ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন বাঁ-হাতি পেসার জশ হাল।
আগামী ১৯ সেপ্টেম্বর নটিংহামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে- ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, ওলি স্টোন, রিস টপলি ও জন টার্নার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024