1. kaium.hrd@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  2. admin_67224916@mymensingherkagoj.com.com : admin_042c65ae :
  3. admin_93f0a463@mymensingherkagoj.com.com : admin_1f0825e3 :
  4. admin_fb8e9432@mymensingherkagoj.com.com : admin_2598d2b1 :
  5. admin_b32f9560@mymensingherkagoj.com.com : admin_72d8d3c4 :
  6. admin_84944443@mymensingherkagoj.com.com : admin_98af6347 :
  7. admin_1c119b04@mymensingherkagoj.com.com : admin_98e11b7c :
  8. admin_bd29f5e0@mymensingherkagoj.com.com : admin_f51b07bc :
  9. my.mensingherkagoj@gmail.com : Editor :
  10. mymensingherkagoj@gmail.com : mkagoj :
  11. ne...ee@gmail.com : news :
  12. kaium.press@gmail.com : ময়মনসিংহের কাগজ প্রতিবেদক :
  13. saifulmytv@gmail.com : saiful :
  14. staff@gmm.com : স্টাফ রিপোর্টার : স্টাফ রিপোর্টার
April 17, 2026, 11:00 am
শিরোনাম
উচ্ছ্বাস ও ঐতিহ্যে ময়মনসিংহে ১৪৩৩-এর বর্ষবরণ: শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে উৎসবের জোয়ার ময়মনসিংহে হত্যা মামলায় পাচ জনের যাবজ্জীবন ময়মনসিংহ ব্যুরো ময়মনসিংহে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম আক্রান্তে ২ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৭৩ গফরগাঁয়ে নিরাপত্তাহীনতায় সংঘবদ্ধ ধর্ষণের স্বীকার স্কুলছাত্রী ও তাঁর পরিবার, আসামীরা প্রকাশ্যে, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি বাকৃবিতে ক্যাট শো : নানা রঙের বিড়ালের সমারোহে বিড়াল প্রেমিদের মিলনমেলা সরকার জনগণকে দেয়া অঙ্গীকার লংঘন করেছে, জনগণের অধিকার আদায়ে এক চুলও ছাড় নয় -ময়মনসিংহে জামায়াতের আমির ফুলপুরে ওসি’র চেয়ারে এমপি, আলোচনা-সমালোচনার ঝড়, ভিডিও ভাইরাল ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স জননেতা এমরান সালেহ প্রিন্সকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় হালুয়াঘাট-ধোবাউড়ায় আনন্দের জোয়ার

অশ্বিনের ঘূর্ণিতে প্রথম দিনই অলআউট ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৩, ২০২৩,
  • 973 Time View

১৩ জুলাই ২০২৩ (বাসস) : স্পিনার রবীচন্দ্রন অশ্বিনের ঘুর্ণিতে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ১৫০ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসে ৫ উইকেট নেন অশি^ন। জবাবে দিন শেষে বিনা উইকেটে ৮০ রান করেছে ভারত। ১০ উইকেট হাতে নিয়ে ৭০ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া। গতরাতে ডোমিনিকায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে বিদায় করেন অশি^ন। অধিনায়ক ক্রেইগ ব্রার্থওয়েট ২০ ও ত্যাগনারাইন চন্দরপল ১২ রানে আউট হন। টপ-অর্ডারের পর ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটারদেরও বড় ইনিংস খেলতে দেননি ভারতের চার বোলার অশি^ন-জাদেজা-মোহাম্মদ সিরাজ ও শারদুল ঠাকুর। এতে ৭৬ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এক প্রান্ত আগলে ভারতের বোলারদের বিপক্ষে লড়াই করেছেন অভিষেক ম্যাচ খেলতে নামা অ্যালিক আথানাজে। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে দলীয় ১২৯ রানে অষ্টম ব্যাটার হিসেবে আথানাজেকে শিকার করেন অশি^ন। ৬টি চার ও ১টি ছক্কায় ৯৯ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন আথানাজে।
শেষ পর্যন্ত ৬৪.৩ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও দলের পক্ষে ব্রার্থওয়েট ২০, রাকিম কর্ণওয়াল অপরাজিত ১৯, জার্মেই ব্লাকউড ১৪ ও চন্দরপল ১২ রান করেন।
২৪.৩ ওভার বল করে ৬০ রানে ৫ উইকেট নেন অশি^ন। ৯৩তম টেস্টে ৩৩তমবারের মত পাঁচ উইকেট নিলেন অশি^ন। সেই সাথে তিন ফরম্যাট মিলিয়ে ভারতের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭শ উইকেট পূর্ণ করেন অশি^ন। এছাড়াও জাদেজা ৩টি, শারদুল-সিরাজ ১টি করে উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষে ২৩ ওভার ব্যাট করার সুযোগ পায় ভারত। দলকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার যশস্বী জাসওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। বিনা উইকেটে ৮০ রান নিয়ে দিন শেষ করে ভারত। অভিষেক ম্যাচ খেলতে নামা জাসওয়াল ৬ বাউন্ডারিতে ৪০ এবং রোহিত ৩টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024